CBSE পুনর্মূল্যায়ন পোর্টালে এক দিনেই ৪৪ হাজার আবেদন - 24 Ghanta Bangla News
Home

CBSE পুনর্মূল্যায়ন পোর্টালে এক দিনেই ৪৪ হাজার আবেদন

Spread the love

বোর্ডের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী, ৬ জুন (শনিবার) মধ্যরাত পর্যন্ত পরীক্ষার্থীরা এই নির্দিষ্ট পোর্টালে নিজেদের আধার নম্বরের মাধ্যমে লগইন করে আবেদন জানাতে পারবেন। তবে শুধুমাত্র যাঁরা আগে থেকে নিজেদের স্ক্যান করা উত্তরপত্র সংগ্রহ করেছেন, কেবল তাঁরাই এই অনলাইন সুবিধা পাবেন। জানা গিয়েছে, পুনর্মূল্যায়নের আগের ধাপ হিসেবে স্ক্যানড কপির জন্যে ৪ লক্ষেরও বেশি পড়ুয়া আবেদন করেছিলেন। প্রতিটি খাতার সমস্যা যাচাইয়ে ১০০ টাকা এবং প্রতিটি প্রশ্নের পুনর্মূল্যায়নে ২৫ টাকা ফি ধার্য করা হয়েছে, যা অনলাইনেই জমা দিতে হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *