Annapurna Yojana: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে! অন্নপূর্ণা ফর্ম বিলিতেও 'কাটমানি' | Cut Money Allegation Over Annapurna Yojana Forms: One Arrested from TMC Party Office in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে! অন্নপূর্ণা ফর্ম বিলিতেও ‘কাটমানি’ | Cut Money Allegation Over Annapurna Yojana Forms: One Arrested from TMC Party Office in Kolkata

Spread the love

কলকাতা: কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে! নতুন সরকার, কিন্তু নতুন জমানাতেও কাটমানি নেওয়া বন্ধ হল না। কাঠগড়ায় সেই তৃণমূল! এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়েও কাটমানি চাওয়ার অভিযোগ।  তপ্ত কড়েয়া থানা এলাকা। অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সরকারি এই প্রকল্পের ফর্ম পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা বা ‘কাটমানি’ নেওয়া হচ্ছিল। আরও চাঞ্চল্যকর বিষয়, এই গোটা প্রক্রিয়াটি চলছিল এলাকারই একটি শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহসিন আলি।

পার্টি অফিস থেকে ফর্ম বিলি চলছিল বলে খবর। সেখানেই ফর্ম দেওয়ার নামে নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ। জালিয়াতি ও কাটমানি নেওয়ার বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে কড়েয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। এফআইআর দায়ের করে তদন্তে নামে কড়েয়া থানার পুলিশ। রাতেই অভিযান চালিয়ে মহোসিন আলিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের সঙ্গে আর কারা জড়িত এবং এই তোলাবাজির টাকা কোথায় যেত, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *