লিস্টিংয়ে ৩১% লাভের সম্ভাবনা, এই সংস্থার IPO কিনতে ঝাঁপাচ্ছেন লগ্নিকারীরা - 24 Ghanta Bangla News
Home

লিস্টিংয়ে ৩১% লাভের সম্ভাবনা, এই সংস্থার IPO কিনতে ঝাঁপাচ্ছেন লগ্নিকারীরা

Spread the love

শেয়ার বাজারে নতুন IPO নিয়ে ফের বাড়ছে উত্তেজনা। সিএমআর গ্রিন টেকনোলজিস (CMR Green Technologies)-এর আইপিও-র সাবস্ক্রিপশনের দ্বিতীয় দিনেও ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন লগ্নিকারীরা। গ্রে মার্কেটের ইঙ্গিত অনুযায়ী, এই সংস্থার স্টক এক্সচেঞ্জ লিস্টিংয়ের দিনে প্রায় ৩১ শতাংশ পর্যন্ত লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই কারণেই এই IPO এখন বাজারের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

৩ জুন থেকে সাবস্ক্রিপশন শুরু হয়েছে এই আইপিও-র। ৫ জুন পর্যন্ত তা খোলা থাকবে। প্রথম দিনের শেষে মোট ২.৪৬ গুণ সাবস্ক্রাইব হয়েছে। বিশেষ করে নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টর (NII) এবং খুচরো লগ্নিকারীদের তরফে ভালো চাহিদা দেখা গিয়েছে।

এই IPO-র সাইজ় ৬৩০.৮৮ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি সম্পূর্ণ অফার ফর সেল (OFS)। অর্থাৎ নতুন কোনও শেয়ার ইস্যু করা হচ্ছে না এবং সংস্থার হাতে এই IPO থেকে সরাসরি কোনও অর্থ যাবে না। মোট ৩.২৮ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করছেন প্রোমোটার ও এক বিনিয়োগকারী শেয়ারহোল্ডার। বিক্রেতাদের মধ্যে রয়েছেন মোহন আগরওয়াল, গৌরী শঙ্কর আগরওয়াল এইচইউএফ, মোহন আগরওয়াল এইচইউএফ এবং গ্লোবাল স্ক্র্যাপ প্রসেসরস।

এই IPO-র প্রাইস ব্যান্ড ১৮২ থেকে ১৯২ টাকা। সর্বোচ্চ দামে আবেদন করতে হলে ন্যূনতম ৭৮টি শেয়ারের জন্য ১৪,৯৭৬ টাকা বিনিয়োগ করতে হবে।

গ্রে মার্কেটে CMR Green Technologies-এর GMP বর্তমানে ৬০ টাকা। এই হিসাব অনুযায়ী, ১৯২ টাকার উপরের প্রাইস ব্যান্ড ধরে শেয়ারটির সম্ভাব্য লিস্টিং মূল্য প্রায় ২৫২ টাকা হতে পারে। অর্থাৎ ইস্যু মূল্যের তুলনায় প্রায় ৩১ শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন বাজার পর্যবেক্ষকরা। উল্লেখ্য, এখনও পর্যন্ত এই IPO-র সর্বোচ্চ GMP ছিল ৬৩ টাকা, আর সর্বনিম্ন ছিল ২৪ টাকা।

CMR Green Technologies দেশের অন্যতম বৃহৎ নন-ফেরাস মেটাল রিসাইক্লিং সংস্থা। DRHP-তে প্রকাশিত ICRA রিপোর্ট অনুযায়ী, FY25-এ রাজস্বের নিরিখে ভারতের সেকেন্ডারি অ্যালুমিনিয়াম বাজারে সংস্থাটি শীর্ষস্থানে ছিল। রিসাইকেলড অ্যালুমিনিয়াম সেগমেন্টে তাদের উৎপাদন ক্ষমতা নিকটতম প্রতিযোগীর তুলনায় প্রায় চার গুণ বেশি।

সংস্থার পণ্য তালিকায় রয়েছে রিসাইকেলড অ্যালুমিনিয়াম অ্যালয়, জিঙ্ক অ্যালয় ইনগট, ড্রস, স্টেনলেস স্টিল, কপার, ব্রাস, জিঙ্ক, লেড ও ম্যাগনেসিয়ামের ফার্নেস-রেডি স্ক্র্যাপ-সহ একাধিক শিল্পপণ্য। ফলে রিসাইক্লিং এবং মেটাল ভ্যালু-চেইনের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে এই IPO-র দিকে নজর রাখছেন বহু বাজার বিশেষজ্ঞও।

(এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *