তোলাবাজি-শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস
Big Breaking: পুলিশের হাতে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার। শ্লীলতাহানি এবং তোলাবাজির মামলায় ধৃত স্বরূপ। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই।
সূত্রের খবর, নিউ আলিপুর থানায় নিগ্রহ, শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।