চলন্ত গাড়িতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫
বিশ্বনাথের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দীপ্তি মালি জানিয়েছেন, বিশ্বনাথ চারিয়ালি থানার আওতাধীন একটি এলাকায় গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। এই গাড়ি দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। তারাই ওই সন্দেহজনক গাড়ি আটক করে মেয়েটিকে উদ্ধার করে। তার পরেই বাসিন্দারা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে খবর,স্থানীয়রা জানিয়েছেন যে, মেয়েটি এবং গাড়িতে থাকা অন্যদের আপত্তিকর ও অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। পরে মেয়েটি জানায় যে, ওই চলন্ত গাড়ির মধ্যে একাধিক পুরুষ তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করে।