শ্রেয়স-সূর্যরা খেলছেন মুম্বইয়ে, সামি কেন নেই বেঙ্গল T20 লিগে? উঠছে প্রশ্ন
এই প্রশ্নের সদুত্তর মেলেনি সিএবি সেক্রেটারি বাবলু কোলের থেকে। তিনি বলেন, ‘সামি নিলামে অংশ নিয়েছিলেন। তবে আদৌ খেলবেন কি না, সেটা জানি না। হয়তো শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারেন। এখন কেরিয়ারের প্রায় শেষ দিকে চলে এসেছেন এবং ভারতের একজন সুপ্রতিষ্ঠিত উচ্চমানের ক্রিকেটার। তবে উনি খেলবেন কি না, সেটা একেবারেই ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’
শ্রেয়স, সূর্যদের ভারতীয় ক্রিকেটের এক একজন আইকন হিসেবে ধরা হয়। সামির দক্ষতা নিয়েও সন্দেহের অবকাশ নেই। তাই শ্রেয়সরা খেললেও সামি কেন নয়, সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।