শুভেন্দু-আদানি বৈঠক, বড় বিনিয়োগ রাজ্যে?
নবান্ন সূত্রে এই সাক্ষাৎ সৌজন্যমূলক বলে জানানো হলেও প্রায় তিন ঘণ্টা ধরে দু’জনের বৈঠক চলে। নতুন সরকারের লক্ষ্য, প্রথম ১০০ দিনের মধ্যে বড় বিনিয়োগ আনা, যা সরকারের মাইলস্টোন হিসেবে কাজ করবে। তাই নির্দিষ্ট ক্ষেত্রে বড় বিনিয়োগ আনতে কাজ শুরু করে দিয়েছে নবান্ন।