বোমা বিস্ফোরণ সওকত মোল্লার বাড়িতে NIA-র তল্লাশি
ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA দল। বৃহস্পতিবার সকালে তাঁর জীবনতলার বাড়িতে পৌঁছয় NIA-র একটি দল। বিধানসভা ভোটের কিছুদিন আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। এই ঘটনায় আইএসএফের পক্ষ থেকে NIA তদন্তের দাবি করা হয়েছিল।