বন্ধুর মৃত্যুর পর মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন গড়েন দীপিকা, জানালেন বাবা প্রকাশ পাড়ুকোন - 24 Ghanta Bangla News
Home

বন্ধুর মৃত্যুর পর মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন গড়েন দীপিকা, জানালেন বাবা প্রকাশ পাড়ুকোন

Spread the love

এক সাক্ষাৎকারে কন্যার সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, দীপিকা যখন নিজের ডিপ্রেশনের কথা জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেন, তখন বাবা-মা হিসেবে তাঁরা সম্পূর্ণ সমর্থন করেছিলেন। ব্যাডমিন্টন তারকা বলেন, ‘দীপিকা যখন প্রথমবার নিজের অভিজ্ঞতার কথা সকলকে জানায়, তার ঠিক কয়েক মাস পরেই ওর এক অত্যন্ত কাছের বন্ধু মারা যায়। সেই অকাল মৃত্যুই দীপিকাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ও বুঝতে পেরেছিল যে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো কতটা জরুরি। তখনই ও এই ফাউন্ডেশনটি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *