পলাতক নেতার বাড়িতে মিলল ত্রাণের জিনিসপত্র
পুলিশ জানিয়েছে, বিপ্লবের বাড়ি থেকে ১৫০টি ত্রিপল, ১৪০টি সোলার পথবাতি, ৩৫টি চেন লাইটের প্যাকেট, আটটি হাঁড়ি, কড়াই, লুঙ্গি ও গামছার বস্তা উদ্ধার হয়েছে। ঘটনায় বিপ্লবের বিরুদ্ধে লালগড় থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। ৩১ মে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণকে কেন্দ্র করে লালগড় থানা এলাকার রনগুয়া গ্রামে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস শর্মাকে মারধরের অভিযোগ ওঠে বিপ্লব-সহ তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। বিপ্লব-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ হয় লালগড় থানায়। তিন জন গ্রেপ্তার হলেও বিপ্লব এবং আরও এক জন পলাতক। সেই ঘটনার তদন্তেই বিপ্লবের সন্ধানে পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়ে এই বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধার করেছে।