দিঘার হোটেল রুমে জোড়া দেহ উদ্ধার, মেঝেতে পড়ে তরুণী, পাশেই ঝুলছে যুবকের নিথর দেহ
সুশোভনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, মেঝেতে পড়েছিল শিউলির দেহ। ওই রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সূত্রের খবর, তাতে লেখা ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। দিঘা মোহানা থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়।