ঝকঝকে ছবি, সুপারফাস্ট গতিতে খেলা যাবে গেম, Motorola -র এই নয়া স্মার্টফোনে রয়েছে দারুণ চমক
ব্যাটারির দিক থেকেও Edge 70 Pro+ বেশ শক্তিশালী। এতে রয়েছে ৬,৫০০mAh ব্যাটারি, যা ৯০W ফাস্ট চার্জিং এবং ১৫W ওয়্যারলেস চার্জিংকে সাপোর্ট করে। এ ছাড়া রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, ফলে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।
ফোনটির দাম কত? ভারতীয় বাজারে এই স্মার্টফোনটির দাম ৪৭,৯৯৯ টাকা। ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ লঞ্চ অফারও। ডিসকাউন্ট চলাকালীন এই স্মার্টফোন কিনলে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ বোনাস পাবেন ক্রেতারা। ১১ জুন থেকে ফ্লিপকার্ট এবং মোটোরোলার অনলাইন স্টোরে এই স্মার্টফোনটি কেনা যাবে।
Motorola Edge 70 Pro+এর বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের সমন্বয়ে একটি প্রিমিয়াম স্মার্টফোন। যাঁরা গেমিং, ফটোগ্রাফ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাঁদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।