WB Assembly: ঢুকতে পারছিলেন না শোভনদেবরা, বিরোধীদের সেই ঘর খুলে দেওয়া হল ঋতব্রতদের জন্য | Room for opposition opened for Ritabrata Banerjee and other MLAs in WB Assembly - 24 Ghanta Bangla News
Home

WB Assembly: ঢুকতে পারছিলেন না শোভনদেবরা, বিরোধীদের সেই ঘর খুলে দেওয়া হল ঋতব্রতদের জন্য | Room for opposition opened for Ritabrata Banerjee and other MLAs in WB Assembly

Spread the love

বিরোধী দলের ঘরে ঋতব্রতরাImage Credit: TV9 Bangla

কলকাতা: নতুন সরকার গঠনের পর থেকে বারবার বিরোধী দলের ঘর নিয়ে অভিযোগ তুলছিলেন বিরোধী দল তৃণমূলের নেতারা। শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা বারবার অভিযোগ জানিয়ে ছিলেন ওই ঘর নিয়ে। অবশেষে সেই ঘর খুলে দেওয়া হল। অনুগামী বিধায়কদের নিয়ে সেই ঘরে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কার্যত বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূলের এই নতুন ব্লক।

বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপ-দলনেতা হিসেবে শিউলি সাহা ও জাভেদ খান, সন্দীপন সাহার নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া চিফ হুইপ হিসেবে আকরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে চিঠিতে। বুধবার ৫৮ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *