Abhishek Banerjee: তুলে নিল নিরাপত্তা, মুহূর্তে বদলে গেল বাড়ির ছবি, আরও বড় বিপদে অভিষেক! | Abhishek Banerjee Moves Court for Protection as Security Cover Outside Residence Is Withdrawn
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
কলকাতা: সইকাণ্ডে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়ির সামনে থেকে নিরাপত্তা সরে গেল। ‘শান্তিনিকেতন’এর সামনে থেকে নিরাপত্তা সরাল কালীঘাট থানার পুলিশ। অভিষেকের বাড়ির সামনে নিরাপত্তার যে বহর ছিল, যে গার্ড রেল ছিল, তা আগেই সরানো হয়েছিল।
শান্তিনিকেতনের বাইরে থাকা পুলিশ কিয়স্ক, ব্যারিকেড, স্ক্যানার মেশিন এবং অন্যান্য নজরদারি কাঠামো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশের তরফ থেকে একটি নির্দেশিকায় এই পুলিশি পাহারা তুলে নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু শান্তিনিকেতনের বাইরে ছিল পুলিশের নিরাপত্তা। সেটাও সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। ইন্সপেক্টর পদমর্যাদার এক পুলিশ অফিসারের সঙ্গে টিম থাকত। কিয়স্কগুলোও এখন ফাঁকা।
এদিকে, বুধবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জালকাণ্ডে অস্বস্তির মধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন তিনি। সিআইডি-র নোটিস খারিজের আবেদন জানিয়েছেন। একইসঙ্গে সিআইডি যাতে গ্রেফতার না করে, সেই রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। শুক্রবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
একদিকে দলের এই ডামাডোল পরিস্থিতি, তার মধ্যে চাপ বাড়তে শুরু করেছে অভিষেকের। গ্রেফতারির আশঙ্কা করছেন নিজেই, তাতেই সন্ধিহান অভিষেক।