সাতসকালে শহরের প্রাণকেন্দ্রে রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ২০ জনের, এখনও আটকে বহু | Fire broke out at delhi malviya nagar resturent - 24 Ghanta Bangla News
Home

সাতসকালে শহরের প্রাণকেন্দ্রে রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ২০ জনের, এখনও আটকে বহু | Fire broke out at delhi malviya nagar resturent

Spread the love

রেস্তোরাঁয় বিধ্বংসী আগুনImage Credit: TV9 Network

দিল্লি: রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনেন। বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসেস (DFS) জানিয়েছে, সকাল পৌনে দশটা নাগাদ আগুন লাগে।  প্রাথমিকভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে খবর।  তাদের সবাইকে সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেস (CATS)-এর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। রেস্তোরাঁ থেকে পাশের একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীদের সঙ্গে উদ্ধারকার্যে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। রয়েছেন নবি করিম পুলিশ স্টেশন।

উদ্ধারকারীরা মনে করছেন, এখনও ভিতরে বেশ অনেকেই আটকে রয়েছেন। কিন্তু আগুন এমন ভাবে সামনে ও পিছনের দিক থেকে গ্রাস করেছে, যেখানে একেবারে ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চতুর্দিক। পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন।

কালো ধোঁয়া ইতিমধ্যেই পাশের ১৮ তলা হোটেলটিকেও গ্রাস করেছে। হোটেলে যাঁরা রয়েছেন, তাঁদের ধোঁয়ায় শ্বাসকষ্ট হওয়া শুরু হয়েছে। হোটেলের প্রধান দরজাও আগুনের গ্রাসে চলে গিয়েছে। সেন্ট্রাল ডেপুটি কমিশনার অফ পুলিশ অনন্ত মিত্তাল জানিয়েছেন, পাশের হোটেল থেকে উদ্ধারকারীরা অপারেশন চালাচ্ছেন। কারণ হোটেলের ‘এন্ট্রান্স’ দিয়ে ভিতরে ঢোকার কোনও সুযোগ নেই। গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটি দরজা আগুনের গ্রাসে। ছাদ থেকেই উদ্ধারকারীরা নামার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ডিএসপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *