শুভেন্দুর ডাকা বৈঠকে কুণাল, দেখা গেল নয়নাকেও | Kunal Ghosh and Nayana Bandyopadhyay Attend CM Suvendu Adhikari’s Meeting Amid TMC Turmoil - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুর ডাকা বৈঠকে কুণাল, দেখা গেল নয়নাকেও | Kunal Ghosh and Nayana Bandyopadhyay Attend CM Suvendu Adhikari’s Meeting Amid TMC Turmoil

Spread the love

তৃণমূলের অন্দরে ডামাডোল চলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ৬০ জন বিধায়ক ‘নব তৃণমূল মঞ্চ’ গঠন করেছেন। তার তীব্র বিরোধিতা করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তারই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পৌঁছে গেলেন কুণাল ঘোষ। রাজনীতির কারবারিরা বলছেন, বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। এর পিছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে জল্পনা বাড়ছে। এদিন কুণালের পাশাপাশি চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *