লাল গ্রাফ সেনসেক্স ও নিফটি-র
দালাল স্ট্রিটে নেগেটিভ মোড বুধবার সকাল থেকেই। ডাউন ওপেনিংয়ের পরে আরও তলিয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। সেনসেক্স নেমেছিল ১.১০ শতাংশ বা ৮২৩ পয়েন্ট। নিফট৫০ নেমেছিল ২১৭ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ। বেঞ্চমার্কের পাশাপাশি অধিকাংশ সেক্টরাল ইনডেক্স ডাউন রয়েছে। আইটি, রিয়েলটি, মিডিয়া, এফএমসিজি-তে পতনের মাত্রা বেশি। ফিনানশিয়াল সার্ভিস, ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ ইনডেক্সও ১ শতাংশের কাছাকাছি ডাউন রয়েছে। স্মল ক্যাপে পতনের থেকে মিড ক্যাপ ইনডেক্সগুলি বেশি ডাউন রয়েছে।