ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সীকে মালদা থেকে বদলি, নানা বিতর্কে নাম জড়ানোর জের?
শুধু তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা নয়। শানুর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। ফলতা থাকাকালীনই নম্বর বাড়িয়ে তাঁকে বিডিও করা হয়েছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। মালদহ জেলা বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘সাদা খাতার বিডিও।’ আবার শানুর বিপুল সম্পত্তি থাকার অভিযোগ করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস। নথি দেখিয়ে তিনি দাবি করেছিলেন, ‘জলপাইগুড়ি সরকারকে ভুল তথ্য দিয়ে জমি কিনেছেন শানু।’ বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে শানুর দহরম মহরম ছিল বলেও এক সময়ে সরব হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। অবশ্য সব অভিযোগই জোর গলায় অস্বীকার করেছেন শানু।