তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলার
বিস্তোতালাবাজির অভিযোগে গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলার। এ বার গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুরকে। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে গড়ফা থানার পুলিশ।
স্থানীয় প্রোমোটার এবং বিভিন্ন দোকানদারের থেকে নানা সময় তিনি হুমকি দিয়ে তোলাবাজি করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এই গ্রেপ্তারি।