কাউন্সিলারকে আদালতে তোলা হচ্ছে শুনেই জুতো হাতে হাজির এলাকার বাসিন্দারা - 24 Ghanta Bangla News
Home

কাউন্সিলারকে আদালতে তোলা হচ্ছে শুনেই জুতো হাতে হাজির এলাকার বাসিন্দারা

Spread the love

গ্রেপ্তার দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলার রমাপ্রসাদ মণ্ডল। দুর্গাপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে রমাপ্রসাদকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

এক সময়ে গৃহশিক্ষকতা করতেন রমাপ্রসাদ। অভিযোগ, পরে সেই শিক্ষকের পরিচিতি হয় প্রোমোটার হিসেবে। এক সময়ে তৃণমূলের হয়ে কাজ করেছেন। পরে হয়ে ওঠেন প্রোমোটার। অভিযোগ, প্রভাব খাটিয়ে অবৈধ ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ— চলত সবই।

রমাপ্রসাদের মতো দাপুটে কাউন্সিলারের গ্রেপ্তারের খবর জানাজানি হতেই শহর ছেড়েছেন একাধিক কাউন্সিলার ও তৃণমূল নেতা। বুধবার রমাপ্রসাদকে আদালতে তোলার আগেই এলাকার লোকজন সেখানে জড়ো হন। চোর স্লোগান ওঠে। এমনকী জুতো হাতেও বিক্ষোভ করতে দেখা যায় মহিলাদের। এমনকী কাউন্সিলারকে দেখে জুতো ছোড়ারও চেষ্টা করেন তাঁরা।

দিকে দিকে তৃণমূল কাউন্সিলারদের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে। ভাঙছে পুরবোর্ড। কেউ দল ছাড়ছেন, কেউ গ্রেপ্তার হচ্ছেন। সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পুড়ছেন তৃণমূলের নেতাদের বড় অংশ।

কলকাতায় যখন নড়বড়ে তৃণমূলের শিকড়, বিদ্রোহে দলের সিংহভাগ বিধায়ক, জেলায় জেলায় কাউন্সিলারদের অবস্থা আরও শোচনীয়। সাধারণ মানুষের প্রতিবাদে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তাঁদের ‘রাজপাট’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *