মহিলার মুণ্ডহীন দেহাংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে
অজ্ঞাত পরিচিত মহিলার মুণ্ডহীন ও হাত, পা কাটা এবং দ্বিখণ্ডিত দেহাংশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারির কালেশ্বর এলাকায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে, মঙ্গলবার, বর্ধমান-কালনা রোডের কালেশ্বর এলাকায় যাত্রী প্রতীক্ষালয়ের পিছনের ঝোপ থেকে মহিলার দেহাংশ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করে মহিলার দেহাংশ সেখানে ফেলে রাখা হয়। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। ওই মহিলার পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে।