বিশ্বকাপে ইরানের ম্যাচে FBI গোয়েন্দারা
আমেরিকার বিভিন্ন শহরের মধ্যে লস অ্যাঞ্জেলেসেই প্রবাসী ইরানিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি। তাঁরা ইরানের ফুটবল টিমের সমর্থনে মাঠেও আসবেন, এটা প্রত্যাশিত। ফিফা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ইরানের প্রি–রেভোলিউশনে ব্যবহৃত ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা বিশ্বকাপে গ্যালারিতে সম্পূর্ণ নিষিদ্ধ। পতাকা শুধু নয়, কোনও ব্যানার বা টিফোয় কোনও আপত্তিকর রাজনৈতিক বক্তব্যও ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন, ইরান সমর্থকেরা কি ফিফার এই দাবি মেনে চলবেন?