তৃণমূল নেতার প্রাসাদবাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি, তদন্ত চাইছে এলাকাবাসী - 24 Ghanta Bangla News
Home

তৃণমূল নেতার প্রাসাদবাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি, তদন্ত চাইছে এলাকাবাসী

Spread the love

পাঁশকুড়ায় (Paaskura) চাঞ্চল্য! পাঁশকুড়ার তৃণমূল নেতার প্রাসাদবাড়ি! পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতির রাজপ্রাসাদ বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি। ২০২৩ সালে রাজনীতিতে যোগদান। এলাকাবাসীর অভিযোগ, পম্পা সাঁতরা রাউতের স্বামী অমিত …

পাঁশকুড়ায় (Paaskura) চাঞ্চল্য! পাঁশকুড়ার তৃণমূল নেতার প্রাসাদবাড়ি! পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতির রাজপ্রাসাদ বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি।

২০২৩ সালে রাজনীতিতে যোগদান। এলাকাবাসীর অভিযোগ, পম্পা সাঁতরা রাউতের স্বামী অমিত রাউত ( ভানু)পালাবদলের আগে সিপিএম করত। সিপিএমের পাঁশকুড়ার ব্লক সভাপতি গাড়ির চালক ছিলেন অমিত রাউত। ২০১১ সালে পালা বদলের পরে তৃণমূলের যোগদান করে। ২০১৩ সালে অমিত রাউত পাঁশকুড়া ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তারপরেই মন্ত্রী এবং প্রভাবশালী নেতা সৌমেন মহাপাত্রের ঘনিষ্ঠ হন বলে অভিযোগ। তারপর এই রকেটের গতিতে উত্থান।

কলকাতা মুম্বই ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একাধিক জমি কেনা বেচা করতে শুরু করে অমিত রাউত। সহযোগী হিসেবে দেখা যায় প্রভাবশালী নেতা মন্ত্রী তথা সোমেন মহাপাত্র কে। প্রভাব খাটিয়ে জাতীয় সড়কে নিজেদের জমি সংলগ্ন এলাকাতে সরকারি ব্রিজ তৈরি করে জায়গার দাম বাড়িয়ে নেন বলে অভিযোগ। সরকারি খাস জমিকে ভুয়ো কাগজপত্র বানিয়ে রাতারাতি বিক্রি করার অভিযোগ ওঠে অমিত রাউতের বিরুদ্ধে।

তৃণমূলের প্রভাব খাটিয়ে রীতিমতো ফুলে ফেঁপে ওঠে অমিত। পাঁশকুড়ার মেছোগ্রামে প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে, সামনে রয়েছে লন। বাড়ি লাগোয়া রয়েছে বড় মন্দির। কিভাবে করলো এত বড় বাড়ি? কিভাবে কিনল এত জমি সেটারই তদন্ত চাইছে এলাকাবাসী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *