অবৈধ ভাবে তোলা হয়েছে বালি, সিসিটিভি ক্যামেরা বসছে বালিঘাটে
এই সময়, পুরুলিয়া: জেলার বালিঘাটগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিল পুরুলিয়া জেলা প্রশাসন। বালিঘাটের ইজারাদারদের তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত বালিঘাটের পাশাপাশি বিভিন্ন নদীর এমন কিছু ঘাট থেকে বালি তোলা হয়, যে ঘাটগুলি থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে। তা ছাড়া যে নদীগুলিতে পানীয় জলের প্রকল্প রয়েছে, সেখানেও নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালি তোলায় ছিল নিষেধাজ্ঞা। কিন্তু তা না–মেনেই নিয়মিত অবৈধ ভাবে বালি তোলা হয়েছে বলে অভিযোগ।