কোন কারণে অটোরিকশার রং সবুজ-হলুদ হয়? জেনে নিন

ভারতের রাস্তায় বেরোলেই চোখে পড়ে সবুজ-হলুদ রঙের অটো-রিকশা। শহর হোক বা মফস্বল, এই রঙের অটোরিকশা ভারতীয় পরিবহণ ব্যবস্থার অন্যতম পরিচিত ছবি।

তবে অনেকেই জানেন না, এই রঙের সংমিশ্রণ শুধুমাত্র সৌন্দর্যের জন্য বেছে নেওয়া হয়নি। এর পিছনে রয়েছে প্রশাসনিক এবং পরিবেশগত ভাবনা।

এই কারণেই বহু জায়গায় অটোরিকশার জন্য সবুজ ও হলুদ রঙ নির্দিষ্ট করা হয়। ফলে সাধারণ মানুষ সহজেই অটোরিকশাকে অন্য ব্যক্তিগত যানবাহন থেকে আলাদা করে চিনতে পারেন।

সবুজ রঙের সঙ্গে পরিবেশবান্ধব পরিবহণের একটি সম্পর্কও তৈরি হয়েছে। বিশেষ করে CNG, LPG বা ইলেকট্রিক অটোরিকশার ক্ষেত্রে এই রঙ বেশি ব্যবহার করা হয়।

পরিষ্কার জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রচারের সময় অনেক শহরে সবুজ-হলুদ রঙের অটোরিকশা চালু করা হয়েছিল। এর মাধ্যমে পরিবেশবান্ধব যানবাহনকে আলাদা পরিচয় দেওয়া সম্ভব হয়।

অন্যদিকে অটোর উপরের হলুদ অংশটিরও বিশেষ গুরুত্ব রয়েছে। উজ্জ্বল হলুদ রং দূর থেকে সহজে চোখে পড়ে। ব্যস্ত রাস্তা, যানজট কিংবা কম আলোতেও এই রং যাত্রী, পথচারী এবং অন্য চালকদের অটোকে দ্রুত শনাক্ত করতে সাহায্য করে।

তবে ভারতের সব শহরে একই রঙের অটো দেখা যায় না। বিভিন্ন রাজ্য ও শহরের পরিবহণ নীতির কারণে কোথাও কোথাও রঙের কিছু পার্থক্যও রয়েছে।

তার পরেও সবুজ-হলুদ অটোরিকশাই আজ ভারতের সবচেয়ে পরিচিত প্রতীকগুলির একটি। এটি শুধু একটি রঙের সংমিশ্রণ নয়, বরং নিরাপত্তা, প্রশাসনিক নিয়ম এবং পরিবেশ সচেতনতারও প্রতীক।