UPI Payment: ১ জুন থেকে বদলে গেল UPI, ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা যাবে না আর! | Sending Money via UPI? Major Change from June 1 Reduces Risk of Wrong Payments - 24 Ghanta Bangla News
Home

UPI Payment: ১ জুন থেকে বদলে গেল UPI, ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা যাবে না আর! | Sending Money via UPI? Major Change from June 1 Reduces Risk of Wrong Payments

Spread the love

নয়া দিল্লি: লেনদেনের ক্ষেত্রে এখন অনেকেরই ভরসা অনলাইনে। তবে অনেক সময় দোকান বা অন্য কোথাও কিউআর কোড স্ক্যান (QR Code Scan) করে পেমেন্ট করার সময় থমকে যান নাম দেখে। মনে প্রশ্ন জাগে, ঠিক জায়গায় পেমেন্ট হচ্ছে তো? এবার এই সংশয় আর থাকবে না। ১ জুন থেকেই ইউপিআই পেমেন্টে (UPI Payment) বড় বদল এল।

কী পরিবর্তন?

১ জুন থেকে যখনই কেউ ইউপিআই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে যালেন, তখন ব্যাঙ্কের গ্রাহকের নাম দেখাবে। অর্থাৎ আপনি জানতে পারবেন ঠিক কার কাছে টাকা যাচ্ছে। আগে অনেক সময়ই পেমেন্ট করলে দোকানের নাম, মার্চেন্ট আইডি দেখা যেত। এর ফলে অনেক সময়ই বোঝা যেত না যে কাকে টাকা পাঠানো হয়েছে।

কেন এই পরিবর্তন?

বর্তমানে বিভিন্ন ধরনের প্রতারণা হয়। এর মধ্যে অন্যতম হল কিউআর স্ক্যাম। ভুয়ো কিউআর কোড দিয়ে টাকা প্রতারণা বাড়ছে। এই ধরনের প্রতারণা রুখতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এই নতুন ভেরিফিকেশন পদ্ধতিতে গ্রাহকরা টাকা পাঠানোর আগেই দেখতে পাবেন যে কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। গ্রাহকরা অনেক বেশি সুরক্ষিত বোধ করবেন।

তবে ব্যবসায়ীদের এক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে কারণ অধিকাংশেরই অ্যাকাউন্ট ব্যক্তিগত নামে রেজিস্টার্ড। এখন পেমেন্ট করতে গেলে আর দোকানের নাম নয়, যার নামে অ্যাকাউন্ট, তার নামই দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *