Tarak Singh: দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন আগেই, এবার পদত্যাগ করতে চলেছেন তারক সিং, ফের ধাক্কা তৃণমূলে? | After Criticizing Party, Tarak Singh Likely to Resign from KMC Post - 24 Ghanta Bangla News
Home

Tarak Singh: দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন আগেই, এবার পদত্যাগ করতে চলেছেন তারক সিং, ফের ধাক্কা তৃণমূলে? | After Criticizing Party, Tarak Singh Likely to Resign from KMC Post

Spread the love

কলকাতা: ভোটে ভরাডুবির পর থেকে ছন্নছাড়া তৃণমূল। রাজ্যের ক্ষমতা হাতছাড়া হলেও পুরসভাগুলি তৃণমূলের দখলে ছিল। কিন্তু, এখন সেখানেও ভাঙন ধরতে শুরু করেছে। কাউন্সিলরদের ইস্তফা,একের পর এক বোর্ড ভাঙছে। কলকাতা পুরনিগমের টালমাটাল পরিস্থিতিও নজরে এসেছে। এবার আরও একটা খবর সামনে আসছে। জানা গিয়েছে, পদত্যাগ করতে চলেছেন কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ তারক সিং। আজ বিকেলেই তাঁর পদত্যাগের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। দলের কর্মকাণ্ড নিয়ে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। সেই জায়গা থেকেই তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *