Phone Fell from Moving Train: চলন্ত ট্রেন থেকে আপনার ফোন পড়ে গিয়েছে? ভুলেও চেইন টানবেন না, মোবাইল উদ্ধার করুন এইভাবে... | Dropped Your Phone from a Moving Train? Here’s How Indian Railways Can Help You Recover It - 24 Ghanta Bangla News
Home

Phone Fell from Moving Train: চলন্ত ট্রেন থেকে আপনার ফোন পড়ে গিয়েছে? ভুলেও চেইন টানবেন না, মোবাইল উদ্ধার করুন এইভাবে… | Dropped Your Phone from a Moving Train? Here’s How Indian Railways Can Help You Recover It

Spread the love

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় অনেকেই দরজার সামনে দাড়াতে পছন্দ করেন। তবে এটা সম্পূর্ণ বেআইনি কাজ। তাছাড়া হাত ফস্কে যদি ফোন পড়ে যায়, তাহলে বড় বিপদ। অনেকের এমন অভিজ্ঞতাও হয়েছে যে পকেটে মোবাইল নিয়ে ট্রেনের শৌচাগারে গিয়েছেন। সেখানে পকেট থেকে ফোন পড়ে গেল রেল ট্র্যাকে। এইরকম হলে কী করবেন?

অনেকেই এমন পরিস্থিতিতে ট্রেনের চেইন টানতে উদ্যত হন। তবে এটা ভুল কাজ। জরুরি পরিস্থিতি ছাড়া কখনও ট্রেনের চেইন টানা উচিত নয়। রেলের আইনে (Railway Act) এটি শাস্তিযোগ্য অপরাধ। আপনার মোটা জরিমানা (Fine) হতে পারে।  যদি পকেট থেকে বা হাত থেকে কোনওভাবে ফোন পড়ে যায়, তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই, একটা ছোট কাজ করলেই ফোন উদ্ধার হয়ে যেতে পারে।

যদি ফোন রেল ট্র্য়াকে পড়ে যায় তাহলে কী করবেন?

যেখানে ফোনটি পড়ে গিয়েছে, ঠিক তার সামনের ইলেকট্রিক পোলের নম্বর নোট করে রাখুন। সাধারণত এই নম্বর হলুদ বা কালো রঙে লেখা থাকে।

যে রুটে যাচ্ছেন, সেই সেকশনের নম্বরও মনে রাখুন।

এবার সঙ্গে সঙ্গে রেলওয়ে হেল্পলাইন নম্বরে ফোন করুন অন্য কারোর কাছ থেকে ফোন নিয়ে।

  • ১৮২- আরপিএফ সিকিউরিটি হেল্পলাইন
  • ১৩৯- রেলওয়ে প্যাসেঞ্জার হেল্পলাইন
  • ১৫১২- জিআরপি হেল্পলাইন

রেলের আধিকারিকদের কাছে ট্রেনের নম্বর, কোচ নম্বর ও পোল নম্বর দিয়ে জানান যে কোথায় মোবাইলটি পড়ে গিয়েছে।

কীভাবে ফোন ফেরত দেয় রেলওয়ে?

কোনও যাত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেলে, আরপিএফ বা জিআরপি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। যদি মোবাইলটি উদ্ধার হয়, তাহলে কছের স্টেশনে আসতে বলা হয়। এক্ষেত্রে যাত্রীকে নিজের পরিচয়পত্র ও মোবাইলের মালিকানা সংক্রান্ত কোনও একটি প্রমাণ যেমন মোবাইলের বিল বা বাক্স নিয়ে যেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *