CBSE-র নম্বর পুনর্মূল্যায়নের জন্য আবেদনের পোর্টাল খুলল মঙ্গলবার
CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর যাচাই ও পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য পোর্টালটি অবশেষে ২ জুন অর্থাৎ আজ থেকে চালু হলো। সেখানে আপলোড হওয়া উত্তরপত্রের স্ক্যান কপিতে কোনও অসঙ্গতি থাকলে তার যাচাই এবং উত্তরগুলির পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার পোর্টাল ২ জুন (মঙ্গলবার) থেকে ৬ জুন (শনিবার) রাত ১২টা অর্থাৎ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।