CBSE-র চেয়ারম্যান এবং সেক্রেটারিকে বদলি
CBSE বোর্ডের পোর্টাল নিয়ে একের পর এক অভিযোগ। এ বার কড়া পদক্ষেপ কেন্দ্রের। অন-স্ক্রিন মার্কিং সিস্টেম বিতর্ক থেকে পোর্টাল নিরাপত্তায় গাফিলতির জেরে CBSE-র চেয়ারম্যান ও সচিবকে বদলি করা হলো। একই সঙ্গে OSM পরিষেবা কেনা, টেন্ডার প্রক্রিয়া এবং প্রযুক্তিগত ত্রুটি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।