হেলমেট মাথায় আদালত চত্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক, শুরু জল্পনা
ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে হেলমেট। কয়েকদিন আগেই জনরোষ থেকে রক্ষা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলমেট পরানো নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা হয়েছিল। ইটের আঘাত থেকে রক্ষা …
ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে হেলমেট। কয়েকদিন আগেই জনরোষ থেকে রক্ষা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলমেট পরানো নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা হয়েছিল। ইটের আঘাত থেকে রক্ষা পেতে সেই সময় হেলমেটই তাঁর সুরক্ষা হিসেবে কাজ করেছিল বলে দাবি করা হয়। (Former MLA Khokan Das) সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের দৃশ্য ধরা পড়ল পূর্ব বর্ধমানে। জনরোষ থেকে রক্ষা করতে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মঙ্গলবার বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে (Former MLA Khokan Das) বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে গাড়িতে করে আদালতের সামনে আনা হয়। তবে আদালত চত্বরে পৌঁছনোর আগেই গাড়ির ভেতরেই তাঁকে হেলমেট পরাতে দেখা যায় পুলিশকে। এরপর হেলমেট পরা অবস্থাতেই দ্রুত তাঁকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে (Former MLA Khokan Das) শুরু হয়েছে তীব্র আলোচনা ও কৌতূহল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খোকন দাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী হিংসার মতো অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতে পেশ করা হয়। তবে আদালতে আনার সময় হেলমেট পরানোর ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে।
ঘটনাকে ঘিরে পূর্ব বর্ধমানের (Former MLA Khokan Das) রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রাক্তন বিধায়কের গ্রেফতারির পর থেকেই স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁর সমর্থকদের একাংশ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও, অন্যদিকে এলাকার একটি অংশ আনন্দ প্রকাশ করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খোকন দাসের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই কাঞ্চননগর এলাকায় একাংশ বাসিন্দা উল্লাস প্রকাশ করেন। রবিবার এলাকায় বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে আনন্দ উদযাপনের ছবি সামনে আসে। কোথাও কোথাও রাস্তায় ডিজে বাজিয়ে ‘খোকন চোর’ শীর্ষক গান বাজানো হয় বলেও অভিযোগ। সেই গানে নাচতে দেখা যায় কিছু মানুষকে, যার মধ্যে মহিলাদেরও উপস্থিতি ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।