লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ কী? ঘরে বসেই শরীর ডিটক্স করার ঘরোয়া উপায় জেনে নিন
ঘরে বসে লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ করার সহজ পদ্ধতি:
১: ডিপ ব্রিদিং
প্রথমে শান্ত হয়ে বসুন। বার পাঁচেক গভীর শ্বাস নিন।
২: ড্রেনেজ পয়েন্ট সক্রিয় করা
আঙুলের ডগা দিয়ে গলা, কলারবোন, আন্ডারআর্মস এবং কুঁচকির চারপাশের ত্বক হালকা ভাবে টেনে বা স্ট্রেচ বা ট্যাপ করে এই নোডগুলোকে জাগিয়ে তুলতে হবে।
৩: মুখের গ্লো বাড়ানোর জন্য
আঙুলের সাহায্যে থুতনির মাঝখান থেকে মুখের ওই পাশের কান পর্যন্ত। কান থেকে শুরু করে গলা। তার পর ওই স্ট্রোকেই আঙুল একেবারে কলারবোন পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে। এতে মুখের ফোলাভাব (Puffiness) কমবে এবং ত্বকও উজ্জ্বল হবে।