বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নিয়মে বড় বদল! জানুন কেন্দ্রের নয়া নির্দেশিকা - 24 Ghanta Bangla News
Home

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নিয়মে বড় বদল! জানুন কেন্দ্রের নয়া নির্দেশিকা

Spread the love

নয়া দিল্লি: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসছেন, তাঁদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ‘ইমিগ্রেশন অ্যান্ড …

নয়া দিল্লি: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসছেন, তাঁদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর ধারায় বড়সড় সংশোধন এনে সোমবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। এই নতুন নিয়ম সমস্ত বিদেশি নাগরিকদের জন্য অবিলম্বে প্রযোজ্য হবে। (Immigration and Foreigners Rules 2025 New Registration Deadline)

আগের নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি নাগরিক ১৮০ দিনের কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে এসে যদি তাঁর থাকার মেয়াদ বাড়াতে চাইতেন, তবে তাঁকে ভারতে আসার ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হত। নতুন সংশোধিত নিয়মে এই অতিরিক্ত ১৪ দিনের সময়সীমা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখন থেকে মেয়াদ বাড়াতে চাইলে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই (any time before the expiry) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সাধারণ পরিস্থিতিতে আর রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র অত্যন্ত জরুরি বা আপৎকালীন পরিস্থিতিতেই (Emergent Circumstances) এতে ছাড় মিলতে পারে।

ভারতীয় বংশোদ্ভূত শিশুদের জন্য নিয়ম শিথিল

কড়াকড়ির পাশাপাশি কিছু ক্ষেত্রে নিয়ম শিথিলও করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতে জন্ম নেওয়া বিদেশি শিশুদের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমানো হয়েছে৷ আগের নিয়ম অনুযায়ী, ভারতে কোনও বিদেশি দম্পতির সন্তান জন্ম নিলে ৩০ দিনের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে জানানো হয়েছে, শিশুর বাবা বা মায়ের মধ্যে যে কোনও একজন যদি ভারতীয় নাগরিক হন এবং তিনি সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তবে এই ৩০ দিনের বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশনের নিয়ম আর প্রযোজ্য হবে না।

কেন্দ্রের মতে, এই নতুন সংশোধনের ফলে একদিকে যেমন বিদেশি নাগরিকদের ভারতে থাকার এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আরও স্পষ্ট ও নিয়মতান্ত্রিক হবে, অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত শিশুদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় আইনি জটিলতা অনেকটাই কমবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *