নিউ ব্যারাকপুরে ইস্তফা পুরপ্রধানের, নয়া সঙ্কটে পুরসভা
এই সময়, নিউ ব্যারাকপুর: এ বার পদত্যাগ করলেন নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। যদিও তিনি একা পদত্যাগ করায় এখনই পুরবোর্ড ভেঙে যাওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয়নি। সূত্রের খবর, পুরপ্রধানের পদ থেকে পদত্যাগের দিন চারেক আগে প্রবীর এই সিদ্ধান্তের কথা বাকি কাউন্সিলারদের জানালেও, তাঁর সঙ্গে অন্য কোনও কাউন্সিলার সহমত হননি। নিউ ব্যারাকপুর পুরসভায় মোট ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের ১৯ জন এবং সিপিএমের ১ জন কাউন্সিলার আছেন।