চিন্নাস্বামীর ঘটনা থেকে শিক্ষা, IPL চ্যাম্পিয়ন হলেও ট্রফি নিয়ে প্যারেডে ‘না’ RCB-র
এই নিয়ে মুখ খুলেছেন RCB-র এক কর্তা। PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেঙ্গালুরুতে কোনও বড় উদ্যাপনের সম্ভাবনা খুবই কম। এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে এবং আমাদের তা মেনেই চলতে হবে।’
পুলিশের বিশেষ নির্দেশিকা
আগেই বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে শহরবাসীর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। RCB জিতলে রাস্তায় নেমে উচ্ছ্বাস, বাজি পোড়ানো, যান চলাচলে বিঘ্ন ঘটানো বা কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি না করার অনুরোধ জানানো হয়। বেঙ্গালুরু পুলিশের কমিশনার সীমন্ত কুমার স্পষ্ট জানান, কেউ উদ্যাপন করতে চাইলে ঘরের ভিতরে করতে পারেন।