Khadya Bhavan: গ্রাউন্ড ফ্লোরে ধূলো মাখা সিঁড়ির পাশে! খাদ্যভবনে অফিস আওয়ার্সের শুরুতেই আধিকারিককে যে অবস্থায় দেখলেন কর্মীরা... | Senior Government Officer Dies After Fall from Staircase at Food Bhavan in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Khadya Bhavan: গ্রাউন্ড ফ্লোরে ধূলো মাখা সিঁড়ির পাশে! খাদ্যভবনে অফিস আওয়ার্সের শুরুতেই আধিকারিককে যে অবস্থায় দেখলেন কর্মীরা… | Senior Government Officer Dies After Fall from Staircase at Food Bhavan in Kolkata

Spread the love

কলকাতা:  সিঁড়ির পাশে ভাঙা চেয়ার, টেবিল, দফতরের আসবাবপত্র রাখা। ধূলোর জমা চতুর্দিক। পাঁচতলা থেকে সিঁড থেকে গড়িয়ে সেখানে পড়ে  খাদ্য ভবনের এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য। এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগের যুগ্ম সচিব ইন্দ্রদেব। সকাল সাড়ে দশটা নাগাদ খাদ্য ভবনের ব্লক বি বিল্ডিংয়ে ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চার তলায় নিজের অফিস থেকে পাঁচ তলায় অর্থ বিভাগের সিঁড়ি দিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই আচমকা সিঁড়ি দিয়ে পড়ে যান সোজা একতলায়। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। সায়েন্টিফিক উইং-এর ফটোগ্রাফাররা এসেছেন ঘটনাস্থলে।

কীভাবে পড়ে গেলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভিতে ইন্দ্রদেবকে সিঁড়িতে উঠতে দেখা গিয়েছে। তবে যেখান থেকে পড়ে গিয়েছেন তিনি সেই জায়গাটি সিসিটিভির আওতায় নেই।

তিনি কি কোনওভাবে অসুস্থ বোধ করছিলেন, আগে থেকেই কি কোনও অসুস্থতা ছিল, এইরকম একাধিক বিষয় উঠে আসছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সুস্থ হলে বাকি বিষয়টা পরিষ্কার হবে তদন্তকারীদের কাছে।

ওই এলাকা ঘিরে রেখেছেন তদন্তকারীরা। দফতরের বাকি কর্মীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন, ঠিক ঘটে থাকতে পারে! দফতরের এক অফিসারের গাড়ি চালক বলেন, “আমরা হঠ্ করে একটা ভীষণ আওয়াজ পাই। সবে এখানে ওনার পোস্টিং হয়েছে। ফোর্থ ফ্লোর থেকে এখানে পড়ে যান। কোনও শারীরিক সমস্যা ছিল কিনা, শুনিনি। তবে অবস্থা ক্রিটিক্যাল। মুখ ফেটে গিয়েছে। মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *