IPL ২০২৬ থেকে মোট কত আয় বৈভবের?
টানা দু’বার IPL জিতে নজির গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে RCB-র চেয়েও বেশি চর্চায় উঠে এসেছে তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই অরেঞ্জ ক্যাপ জিতে গড়ে ফেলেছে নয়া নজির। জিতেছে আরও চারটি পুরস্কার। আর শুধু পুরস্কার নয়, ১৬ ম্যাচ খেলেই কোটিপতি হয়ে উঠেছে ১৫ বছরের এই কিশোর। চলতি মরশুমের IPL-এ প্রাইজ়মানি, নিলামের মূল্য, ম্যাচ-ফি এবং একাধিক বোনাস মিলিয়ে প্রায় আড়াই কোটিরও বেশি আয় হয়েছে বৈভবের।