Dankuni: বাড়ি বানানোর নামে ১ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় ডানকুনি পুরসভা | Dankuni Municipality under investigation for allegedly taking Rs 1 lakh in the name of building a house
ডানকুনি: ৬৫টি পরিবারকে পাট্টার মাধ্যমে জমি ও পাকা বাড়ি তৈরি করে দেওয়ার নামে লক্ষ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডানকুনিতে।
হুগলির ডানকুনি পৌরসভার ১৬ নং ওয়ার্ড। রেল লাইনের ধারে বসবাসকারীদের বছর দশেক আগে পাট্টার মাধ্যমে জমি দিয়ে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আর এই প্রতিশ্রুতি ডানকুনি পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয় ৬৫ টি পরিবারকে। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগান এলাকার বেশ কিছু তৃণমূল নেতা। প্রতি পরিবার পিছু ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পযন্ত নেওয়া হয় বলে দাবি। পাট্টার কাগজ অনেকেই হাতে পান কিন্তু আজ পযন্ত জমি চিহ্নিত করে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়নি। বার-বার পৌরসভার দ্বারস্থ হলেও কেউ কর্নপাত করেনি তাঁদের অভিযোগ, উল্টে তাঁদের নামেই থানায় মিথ্যে অভিযোগ দায়ের করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়া তৃণমূল নেতারা।
আজ আবার পৌরসভায় আসেন প্রতারিত পরিবার গুলি।যদিও বিগত কয়েক দিন ধরেই পৌরসভায় আসছেন না চেয়ারম্যান, আজ ভাইস চেয়ারম্যানও না আসায় কোনও সুরাহা মেলেনি তাদের।
ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলী বলেন, “পাকা বাড়ি তৈরির নামে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা নেওয়া হয়েছিল পরিবার গুলির কাছ থেকে। কাউন্সিলর হিসাবে জমির কাগজ পত্র করে দিয়েছি। ৯ বছর হয়ে গেলেও পাকা বাড়ি পাননি তাই ক্ষোভ বাড়ছে।ওদের নিয়ে পৌরসভায় এসেছিলাম কারো দেখা পায়নি।”