সচিনের পরামর্শেই নড়চড়ে বসল BCCI, বন্ধ হবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম? - 24 Ghanta Bangla News
Home

সচিনের পরামর্শেই নড়চড়ে বসল BCCI, বন্ধ হবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম?

Spread the love

কী বলেছিলেন সচিন তেন্ডুলকর?

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সচিন সবার প্রথমে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে কথা বলেন। তিনি এই নিয়মটি তুলে দেওয়ার পরামর্শ দেন। পরিষ্কার জানান, টি-টোয়েন্টি এমনিতেই ব্যাটারদের জন্য সুবিধাজনক ফরম্যাট। সেখানে অতিরিক্ত একজন ব্যাটার যোগ করার সুযোগ বোলারদের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে এবং খেলার ভারসাম্য নষ্ট করছে।

এর পাশাপাশি তিনি পাওয়ার প্লে নিয়মেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে প্রথম ছয় ওভারে ৩০ গজের বাইরে মাত্র দু’জন ফিল্ডার রাখা যায়। সচিনের মতে, এই ছয় ওভারের বদলে প্রথমে ৪ ওভার ও পরে ২ ওভার হিসেবে ব্যবহার করতে।

পাশাপাশি তিনি মনে করেন, একজন বোলারকে সর্বোচ্চ চার ওভারের বদলে পাঁচ ওভার বল করার অনুমতি দেওয়া উচিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *