দলে একাধিক পরিবর্তন, বেঙ্গল T20 লিগের আগে নতুন রুপে মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স
কী জানালেন দলের কর্ণধাররা?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংস ও কুইন্স দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, এবং স্পনসররা। অন্যতম আকর্ষণ ছিলেন টলিউডের অভিনেত্রী দর্শনা বণিক। তিনি খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে সময় কাটান এবং আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে মুর্শিদাবাদ কিংস ও কুইন্সের অন্যতম কর্ণধার প্রতীক জালান বলেন, ‘এই জার্সি মুর্শিদাবাদ কিংসের আবেগ এবং লড়াকু মানসিকতার প্রতীক। আমাদের অফিসিয়াল রং এবং নতুন জার্সি উন্মোচন করতে পেরে খুবই আনন্দিত।’
আর এক কর্ণধার যশ জৈন বলেন, ‘ফ্র্যাঞ্চাইজ়ির জন্য এটি অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। দলকে ঘিরে যে উন্মাদনা এবং উৎসাহ তৈরি হয়েছে, তা সত্যিই অসাধারণ। আশা করি, এই মরশুমে খেতাব জিতে সমর্থকদের ভরসার দাম দিতে পারব।’