সবুজ-মেরুন ছাড়লেন ডেগি কার্ডোজো, ‘বিস্ফোরক’ পোস্টে বিদায়ের কথা - 24 Ghanta Bangla News
Home

সবুজ-মেরুন ছাড়লেন ডেগি কার্ডোজো, ‘বিস্ফোরক’ পোস্টে বিদায়ের কথা

Spread the love

মরসুম শেষে মোহনবাগান (Mohun Bagan ) যুব দলের কোচের পদ ছাড়লেন ডেগি কার্ডোজো। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে সকলকে ধন্যবাদ জানালেন তিনি।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের এই সিজনের শুরুটা খুব একটা ভালো না হলে ও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল মোহনবাগান (Mohun Bagan)। ডুরান্ড কাপের হতাশাজনক পারফরম্যান্সের পর আইএফএ শিল্ডে পড়শী ক্লাব ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে পরাজিত করে আইএফএ শিল্ড ঘরে তুলেছিল সবুজ-মেরুন। তারপর আইএসএলের দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু করলেও পরবর্তীতে পরাজিত হতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। তাছাড়া বেশ কয়েকটি ম্যাচে ও পয়েন্ট নষ্ট করেছিল মেরিনার্সরা। এমনকি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ও পিছিয়ে থেকে ড্র করেছিল মোহনবাগান।

আরও পড়ুন: পেনাল্টি থেকে গোল হজম, জিম্বাবুয়ের বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে ভারত

শেষ পর্যন্ত টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় আসলেও ধরে রাখা সম্ভব হয়নি সাফল্য। শেষ পর্যন্ত গোল পার্থক্যের ভিত্তিতে খেতাব জয় করে ইস্টবেঙ্গল দল। এমনকি এবারের কলকাতা লিগে ও সাফল্য পায়নি দল। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। এসবের মাঝেই এবার মরসুম শেষে মোহনবাগান ছাড়লেন যুব দলের কোচ ডেগি কার্ডোজো। আজ কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিলেন তিনি। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘ আজ ক্লাব ছাড়ার সময়, আমার এই যাত্রাপথের অংশ হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখানে থাকাকালীন আমি যে সমর্থন, স্মৃতি এবং সুযোগ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুন: মুম্বইয়ে অনিশ্চিত হার্দিকের ভবিষ্যৎ, নতুন গন্তব্য নিয়ে জোর জল্পনা

আরও লেখেন, ‘ খেলোয়াড়, আমার টেকনিক্যাল স্টাফ, ম্যানেজমেন্ট, অসাধারণ ফ্যানেরা এবং ক্লাবের সাথে যুক্ত সকলের জন্য ভবিষ্যতে অব্যাহত সাফল্য কামনা করছি। সকলের জন্য অনেক শুভকামনা, এবং সবকিছুর জন্য ধন্যবাদ।’

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *