‘রামায়ণ’-এ রাম রূপে রণবীর, কী ভবিষ্যদ্বাণী ইমতিয়াজ়ের?
রণবীর কাপুরের রাম অবতার নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। একটা সময়ে গোমাংস ভক্ষণ করা অভিনেতাকে রামের ভূমিকায় দেখে বিস্তর আপত্তিও তুলেছিলেন অনেকেই। কেউ কেউ আবার অভিনেতাকে এমন চরিত্রে একেবারেই পছন্দই করেননি। তবে নিজেকে রাম রূপে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন অভিনেতা। ঝলক মুক্তির পরেও নানা মুনির নানা মত। এ বার ‘রামায়ণ’ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ইমতিয়াজ় আলি। তাঁর কথায়, ‘রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করায় আমি খুব খুশি। কারণ, রামের ভূমিকায় বাস্তবতা ফুটিয়ে তুলতে পারে একমাত্র ও-ই।’