বিয়ের পরে আর কেন সইফ ও করিনা একসঙ্গে সিনেমা করেননি?
একটি সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যে স্বাচ্ছন্দ্য প্রয়োজন হয়, সেটাই সবচেয়ে বড় বাধা হয় কখনও কখনও। অভিনেতার কথায়, ‘আমার মনে হয় অস্বস্তি এবং দ্বন্দ্ব থাকলে তবেই ভালো রসায়ন জমে। সেই ক্ষেত্রে আমি সবসময়ই ভাবতে থাকি করিনা কী করলে খুশি হবে। সেটা অভিনয়ের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। স্বামী-স্ত্রী এ ভাবে পর্দায় ফিরে আসায় খুব একটা স্পার্ক থাকে না। এর চেয়ে বিরক্তিকরও আর কিছু নেই।’