বাস সফরে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল
সোমবার, ১ জুন থেকে রাজ্যে শুরু হয়েছে মহিলাদের জন্য ‘ফ্রি বাস রাইড’। রাজ্য়ের সমস্ত সরকারি বাসেই এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। পরিষেবা ঠিক মতো দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এ দিন বাস সফরে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ দিন গড়িয়াহাট থেকে বাসে ওঠেন তিনি।