‘ছোটবেলায় বাবার হাত ধরে বিধানসভায় গিয়েছিলাম’, মন্ত্রিত্বের শপথ নিয়ে আবেগঘন বলাগড়ের সুমনা
গত ১৫ বছর সাধারণ মানুষের জীবন নরক হয়ে গিয়েছিল বলে তোপও দাগলেন সুমনা। নিজের দলকেও কৃতজ্ঞতা জানালেন। তাঁর কথায়, ‘নেতৃত্বকে আমার প্রণাম, কৃতজ্ঞতা। দল আমার উপরে ভরসা রেখেছে, এটাই বড় ব্যাপার।’ পরক্ষণেই ফিরে গেলেন ছোটবেলার কথায়। আবেগি গলায় বললেন, ‘ছোটবেলায় বাবার হাত ধরে একবার বিধানসভায় গিয়েছিলাম। আজ বাবাকে খুব মিস করছি।’