কলকাতা: ৪ মে-র পর বাংলার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নানা রাজনৈতিক জল্পনা ঘুরছে। তৃণমূলের বেশ কয়েকজন নেতা-নেত্রী যেভাবে পরপর দলীয় পদ ছাড়ছেন, তাতে দলবদলের জল্পনাও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। কিন্তু প্রশ্ন হল, বিজেপি কি দরজা খোলা রেখেছে? তৃণমূল নেতাদের জায়গা দেবে তারা? এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘বিজেপির দরজা বন্ধ।’ […]