রাজনীতির ময়দানে নির্বাচনী গরমাগরমি তুঙ্গে উঠলেও কালবৈশাখী ও বজ্রগর্ভ মেঘের হাতযশে বাংলার আবহাওয়া এখন ‘ঠান্ডা ঠান্ডা, কুল কুল’। বৃহস্পতির সন্ধ্যায় রেকর্ড বৃষ্টিতে এপ্রিলের অস্বস্তিকর ঘেমো গরম উধাও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ভোট মিটলেও প্রাকগণনা পর্বে রাজনীতির উত্তাপ আরও বাড়লেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে গরম বাড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং উইকেন্ডে আরও ঝড়বৃষ্টির পূর্বাভাসই রয়েছে উত্তর […]