২৬-এর ভোটপর্ব মিটতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। নির্বাচনের আগে থেকেই দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকলমন্ত্রীকে একাধিক বার তলব করে নোটিস পাঠিয়েছিল ইডি। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্টেও। অবশেষে কোর্টের হস্তক্ষেপে নির্বাচন না মেটা পর্যন্ত অব্যাহতি পেয়েছিলেন তিনি। তাই ভোটপর্ব শেষের […]