এই সময়: মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি কোনও দলের নন, ‘সকলের মুখ্যমন্ত্রী’। তবে সোমবার নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ আমলা–পুলিশকর্তা থেকে শুরু করে বিভিন্ন জেলার ডিএম–এসপিদের সঙ্গে দফায় দফায় বৈঠকেও সেই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন। গত কয়েক বছরে পুলিশ–প্রশাসনের একাংশের বিরুদ্ধে কখনও সিন্ডিকেট রাজ, কখনও বা বেআইনি বালি–কয়লা খাদানের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে। […]