এই সময়: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের উপরে ক্যাজ়ুয়াল্টি ভবনের পাঁচতলার একটি ঘর। আলমারির ফাঁকে কাঠের টুলে বসে রয়েছেন হাসপাতালের এক কর্মী। সামনে রঙিন পানীয় ভরা প্লাস্টিকের গ্লাস, পাশে বিরিয়ানির প্যাকেট। ঘরের ভিতরেই চলছে মদের আড্ডা ও পার্টি। শুক্রবার সেই ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ভাইরাল হতেই ফের বিতর্কের কেন্দ্রে সেই […]
সব পক্ষের বক্তব্য শোনার পরে আদালতের নির্দেশ, ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসার, পুরসভার প্রতিনিধি ও আবেদনকারীদের প্রতিনিধিদের উপস্থিতিতে তালা খুলে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন মামলাকারীরা। তবে তদন্তের স্বার্থে যদি তদন্তকারী অফিসার মনে করেন, তা হলে সেই নথি বা জিনিস নিতে পারবেন না কেউ। সবক’টি ক্ষেত্রেই ৩০ দিনের মধ্যে সব পক্ষকে যথাযথ নোটিস দিয়ে ডেকে পুরসভাকে […]
সম্প্রতি প্রকাশিত ‘গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) রেগুলেশন ২০২৬’ (জিএমইআর)-এর খসড়ায় এই পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। তাতে এ কথাও জানানো হয়েছে, আগের মতোই অ্যানাটমি–ফিজ়িয়োলজি–বায়োকেমিস্ট্রি সম্বলিত প্রথম বর্ষের (ফার্স্ট প্রফেশনাল) পরীক্ষা পাশের ক্ষেত্রে সর্বাধিক চার বার সুযোগের নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, প্রথম বর্ষে তিন বারের বেশি ‘সাপ্লি’ দেওয়ার সুযোগ মিলবে না। বর্তমান জিএমইআর ২০২৩ বিধি অনুযায়ী, […]
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি দেশের মধ্যে বাল্যবিবাহে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়ার স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিস্টিক্যাল(এসএসআর) রিপোর্টে উদ্ধৃত তথ্যে সাফ জানানো হয়েছে, ১৮ বছরের নীচে থাকা মেয়েদের বিয়ের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে আছে পশ্চিমবঙ্গ৷ ২০২৪–এর নিরিখে সংখ্যাতত্ত্বের হিসেবে রাজ্যের বাল্যবিবাহের হার ৬.৩ শতাংশ, দাবি জানানো […]
এই সময়: রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যাঁরা পেনশন পান, তাঁদের বকেয়া ডিএ দিল সরকার। প্রায় আট বছরের বকেয়া এই ডিএ শুক্রবারই মিটিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার নবান্ন–র একটি সূত্র জানিয়েছে। যদিও তা নিয়ে কোনও সরকার নির্দেশিকা এ দিন রাত পর্যন্ত পাওয়া যায়নি। তবে অবসরপ্রাপ্ত বিভিন্ন সরকারি অফিসারদের কাছ থেকে জানা গিয়েছে, তাঁদের অনেকেই শুক্রবার ব্যাঙ্ক […]
এই সময়: বাংলাকে ‘ইনভেস্টর ফ্রেন্ডলি’ হিসেবে গড়ে তোলাই এই মুহূর্তে বিজেপির লক্ষ্য। ক্ষমতা বদলের পরে শিল্পপতি ও বণিক মহলকে বার্তা দিতে রাজ্যে নতুন জমি নীতি তৈরির প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ বার আরও এক ধাপ এগিয়ে বণিক মহলকে তিনি ইউনিয়নবাজিমুক্ত বাংলার স্বপ্ন দেখালেন। এরই সঙ্গে তাঁর আশা, তৃণমূলের আন্দোলনের ঠেলায় বাংলা ছেড়ে […]
হেল্পলাইন ১১২: গোটা দেশে ইন্টিগ্রেটেড আপৎকালীন পরিষেবার নম্বর এটি। আমেরিকায় ৯১১ যে ভাবে কাজ করে ঠিক সে ভাবেই এর কাজ করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এমন পরিকল্পনা নতুন নয়। দমকল, পুলিশ, নারী সুরক্ষা বা অ্যাম্বুল্যান্সের জন্য আলাদা আলাদা নম্বর মনে রাখা কষ্টসাধ্য। সেই কারণেই একটি হেল্পলাইন নম্বর আনার ভাবনা। এই সিস্টেম ইতিমধ্যে দেশের কিছু […]
বিহার ও কলকাতার মতো পরিস্থিতি তেলেঙ্গানায় হতে দেওয়া হবে না বলে জানালেন মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন। SIR নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাসও দেন তিনি। হায়দরাবাদ: বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যু নিয়ে কড়া অবস্থান নিল তেলঙ্গানা সরকার। রাজ্যের মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) জানিয়েছেন, বিহার এবং কলকাতায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তেমন পরিস্থিতি তেলঙ্গানায় হতে দেওয়া হবে […]